সাকিব আল হাসানকে দুদকে তলব

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:৪৩ অপরাহন, নভম্বর ২০, ২০২৫

জাতীয় দলের ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে বড় অঙ্কের অর্থ আত্মসাৎ মামলার তদন্তের অংশ হিসেবে তাকে তলব করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো নোটিশে সাকিব আল হাসানকে আগামী ২৬ নভেম্বর কমিশনে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।

দুদক জানায়, শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে প্রায় ২৫৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এই মামলা তদন্ত চলছে। এই মামলায় সাকিবসহ মোট ১৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।

মহাপরিচালক আক্তার হোসেন বলেন, ‘তদন্তের স্বার্থে যাদের প্রয়োজন, তাদের সবাইকে ধারাবাহিকভাবে তলব করা হচ্ছে। সাকিব আল হাসানকে আগামী ২৬ নভেম্বর হাজির হতে বলা হয়েছে।’

মামলাটি নিয়ে ইতোমধ্যে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করেছে দুদক। জিজ্ঞাসাবাদের পর পরবর্তী পদক্ষেপ নেবে সংস্থাটি।

Nagad