ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৭

জ্যেষ্ঠ প্রতিবেদক:জ্যেষ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: ৫:৩৪ অপরাহন, নভম্বর ২৭, ২০২৫

ছবি: এআই

দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৭ জন রোগী।

শনিবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ৫৬৭ জন রোগীর মধ্যে ঢাকা মহানগরের দুই সিটিতে মোট ২১১ জন—এর মধ্যে ঢাকা উত্তর সিটিতে ১২৫ জন এবং ঢাকা দক্ষিণ সিটিতে ৮৬ জন। রাজধানীর বাইরে ঢাকা বিভাগে ভর্তি হয়েছেন ৯২ জন।

এ ছাড়া বিভাগভিত্তিক রোগী ভর্তি সংখ্যা হলো-বরিশাল ৫৯, চট্টগ্রাম ৮৬, খুলনা ৪১, ময়মনসিংহ ৩৭, রাজশাহী ২৫, রংপুর ২ এবং সিলেট বিভাগে ৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত রোগীর চাপ বেড়ে যাওয়ায় দেশের বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে রোগীর ভিড় বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রস্তুতি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

Nagad