অসুস্থ তাহেরকে দেখতে রাজধানীর হাসপাতালে ফখরুল
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরকে দেখতে হাসপাতালে গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আব্দুল্লাহ তাহেরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন বিএনপি মহাসচিব। এসময় তিনি তাহেরের দ্রুত আরোগ্য কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন।
তাহেরের শারীরিক অবস্থা সম্পর্কে হাসপাতালের চিকিৎসকদের কাছ থেকেও তথ্য নেন তিনি।