বিপিএলের ১২তম আসরের নিলাম শুরু

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৫

শুরু হয়েছে বিপিএল-বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১২তম আসরের নিলাম। এক যুগ পর ড্রাফট পদ্ধতি ছেড়ে আবারও নিলামে ফিরেছে টুর্নামেন্টটি। সকাল থেকেই সাত ফ্র্যাঞ্চাইজি ঘিরে উত্তাপ ছড়াচ্ছে প্লেয়ার নিলাম।

এ ক্যাটাগরিতে মোহাম্মদ নাইম শেখকে ১ কোটি ১০ লাখ টাকায় দলে ভিড়িয়েছে চট্টগ্রাম রয়্যালস। একই ক্যাটাগরি থেকে লিটন দাসকে ৭৫ লাখ টাকায় দলে নিয়েছে রংপুর রাইডার্স।

বি ক্যাটাগরিতে রংপুর তাওহীদ হৃদয়কে ৯২ লাখে দলে টেনেছে। ঢাকা নিয়েছে শামীম পাটোয়ারীকে ৫৬ লাখে, আর সিলেট টাইটানস ভিত্তিমূল্য ৩৫ লাখ টাকায় পারভেজ ইমনকে দলে ভিড়িয়েছে। এই ক্যাটাগরিতে প্রথম ডাকে উঠলেও মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিমের প্রতি কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি।

এবারের বিপিএলের নিলামে অংশ নিচ্ছে সাত দল—ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, চট্টগ্রাম রয়্যালস, সিলেট টাইটানস, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস।

নিলামে মোট ৪১৫ জন খেলোয়াড়। এর মধ্যে স্থানীয় ১৫৮ ও বিদেশি ২৫৭ খেলোয়াড়কে ভাগ করা হয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে। কয়েকজন খেলোয়াড় নিলামের আগে সরাসরি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।

Nagad