সিএমপির ১৬ থানার ওসি রদবদল
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ১৬ থানায় ওসি পদে রদবদল করা হয়েছে। সিএমপির বিভিন্ন থানায় কর্মরত ওসিদের মধ্যেই লটারির মাধ্যমে এ বদলি করা হয়।
শনিবার (৬ ডিসেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী- কোতোয়ালি থানার ওসি আব্দুল করিমকে পাঁচলাইশে, বাকলিয়ার ওসি আফতাব উদ্দিনকে কোতোয়ালি, সদরঘাটের ওসি আবদুর রহিমকে বন্দরে, পাঁচলাইশের ওসি সোলায়মানকে বাকলিয়ায় বদলি করা হয়েছে।
এ ছাড়া, বায়েজিদের ওসি জসিম উদ্দিনকে চান্দগাঁও, চান্দগাঁওয়ের ওসি জাহেদুল কবিরকে বায়েজিদ, খুলশীর ওসি শাহীনুর আলমকে কর্ণফুলী, ডবলমুরিংয়ের ওসি বাবুল আজাদকে চকবাজারে পাঠানো হয়েছে।
একই আদেশে আরও রয়েছে— হালিশহরের ওসি নুরুল আবছারকে পাহাড়তলী, আকবরশাহের ওসি আরিফুর রহমানকে সদরঘাট, পাহাড়তলীর ওসি জামির হোসেন জিয়াকে ডবলমুরিং, কর্ণফুলীর ওসি জাহেদুল ইসলামকে খুলশী থানায় বদলি।
এ ছাড়া, বন্দরের ওসি মোস্তফা আহম্মেদকে পতেঙ্গা, পতেঙ্গার ওসি কাজী সুলতান আহসানকে হালিশহর, ইপিজেডের ওসি কামরুজ্জামানকে আকবরশাহ থানায় বদলি করা হয়েছে।

