তিন দিন গ্যাসের চাপ কম থাকবে

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:১৭ অপরাহন, december ২৬, ২০২৫

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজ এবং কার্গো বিলম্বের কারণে এলএনজি থেকে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় টানা তিন দিন গ্যাসের চাপ কম থাকবে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বার্তায় জানানো হয়, শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ৬টা থেকে রোববার (২৮ ডিসেম্বর) রাত ১২টা পর্যন্ত তিতাস গ্যাসের অধিভুক্ত সব এলাকায় আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সব শ্রেণির গ্রাহকের ক্ষেত্রে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

এতে আরও বলা হয়, এলএনজি টার্মিনালের কারিগরি রক্ষণাবেক্ষণ ও নির্ধারিত কার্গো সরবরাহে বিলম্বের ফলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সাময়িকভাবে কমে গেছে।

এ সময় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

Nagad