ডেভিল হান্ট ফেজ-২: বানারীপাড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:০২ অপরাহন, december ২৬, ২০২৫

আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম শান্ত। সংগৃহীত ছবি

বরিশালের বানারীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা কমিটির কোষাধ্যক্ষ ও বিশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার বাইশারী ইউনিয়নের গরদ্বার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ‘ডেভিল হান্ট ফেজ-২’ অপারেশনের অংশ হিসেবে অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম শান্তকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একটি মামলার আসামি।

ওসি আরও জানান, গ্রেপ্তারকৃতকে শনিবার (২৭ ডিসেম্বর) সকালে বরিশাল আদালতে পাঠানো হবে।