দাদির কবর জিয়ারতে জিয়া উদ্যানে জাইমা রহমান, সঙ্গে পরিবারের ২০ সদস্য

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১২:০০ অপরাহন, জানুয়রী ২, ২০২৬

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তার নাতনি জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা।

শুক্রবার (২ জানুয়ারি) সকালে রাজধানীর জিয়া উদ্যানে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে শায়িত বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে যান তারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান সকাল সাড়ে ১০টার দিকে পরিবারের প্রায় ২০ জন সদস্যকে সঙ্গে নিয়ে জিয়া উদ্যানে পৌঁছান। জিয়ারত শেষে সকাল ১০টা ৪০ মিনিটের দিকে তারা সেখান থেকে ফিরে যান।

এ সময় জাইমা রহমানের সঙ্গে ছিলেন তার চাচি, প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানসহ পরিবারের অন্যান্য নিকটাত্মীয়রা।

উল্লেখ্য, গত বুধবার (৩১ ডিসেম্বর) পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তার স্বামী শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়। এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় তার জানাজা অনুষ্ঠিত হয়।

বেগম খালেদা জিয়া গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

Nagad