গুগল জেমিনিতে সহজেই তৈরি করুন ছবি ও ভিডিও

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:৩৮ অপরাহন, জানুয়রী ৫, ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট গুগল জেমিনি এখন আর শুধু প্রশ্নোত্তরের মধ্যেই সীমাবদ্ধ নেই। এটি ধীরে ধীরে ব্যবহারকারীদের সৃজনশীল সঙ্গীতে পরিণত হচ্ছে। টেক্সট প্রম্পট ব্যবহার করে খুব সহজেই এখন জেমিনির মাধ্যমে আকর্ষণীয় ছবি ও হাই-কোয়ালিটি ভিডিও তৈরি করা যাচ্ছে।

গুগলের এই এআই টুল ব্যবহার করে কয়েক সেকেন্ডেই কল্পনাকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব। বিস্তারিত ও সুনির্দিষ্ট নির্দেশনা দিলে তৈরি হওয়া ছবি ও ভিডিও আরও নিখুঁত হয় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

যেভাবে ছবি তৈরি করবেন

প্রথমে জেমিনির ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে প্রবেশ করতে হবে। এরপর ব্যবহারকারী যে দৃশ্যটি দেখতে চান, সেটির বিস্তারিত বর্ণনা লিখে প্রম্পট দিতে হবে। উদাহরণস্বরূপ—‘একটি বিড়াল নীল রঙের স্পেসস্যুট পরে মহাকাশে উড়ছে’। প্রম্পটে লাইটিং, স্টাইল (সিনেমাটিক বা অয়েল পেইন্টিং) ইত্যাদি উল্লেখ করলে ছবি আরও বাস্তবসম্মত হয়।

এন্টার চাপার পর কয়েক সেকেন্ডের মধ্যেই জেমিনি একাধিক ভ্যারিয়েশনের ছবি তৈরি করে দেয়। প্রয়োজনে ছবির নির্দিষ্ট অংশ পরিবর্তনের জন্য অতিরিক্ত নির্দেশনাও দেওয়া যায়।

যেভাবে ভিডিও তৈরি করবেন

Nagad

গুগল তাদের ভিডিও জেনারেশন টুল ‘ভিইও’ ধীরে ধীরে জেমিনির সঙ্গে একীভূত করছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা ছোট ক্লিপ কিংবা সিনেমাটিক ভিডিও তৈরি করতে পারবেন।

ভিডিও তৈরির ক্ষেত্রে দৃশ্যের বিস্তারিত বর্ণনা দিতে হয়। যেমন-‘সূর্যোদয়ের সময় পাহাড়ের ওপর দিয়ে ড্রোন শট যাচ্ছে’। একই সঙ্গে ভিডিওটি স্লো-মোশন হবে নাকি ফাস্ট-পেসড, ক্যামেরা অ্যাঙ্গেল কেমন হবে-এসব বিষয় উল্লেখ করলে ভিডিও আরও পেশাদার মানের হয়।

তৈরি হওয়া ভিডিও পছন্দ না হলে পুনরায় নির্দেশ দিয়ে ক্যামেরা অ্যাঙ্গেল, আবহাওয়া কিংবা দৃশ্যের ধরন পরিবর্তন করা যায়।

বিশেষজ্ঞরা বলছেন, গুগল জেমিনির এই সুবিধা কনটেন্ট ক্রিয়েটর, ডিজাইনার ও সাধারণ ব্যবহারকারীদের জন্য সৃজনশীল কাজকে আরও সহজ ও গতিশীল করবে।