আকর্ষণীয় বেতনে চাকরির সুযোগ আরটিভি অনলাইনে

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:৫৭ অপরাহন, জানুয়রী ১৪, ২০২৬

আকর্ষণীয় বেতনে সংবাদকর্মী নিয়োগ দিচ্ছে স্বনামধন্য গণমাধ্যম প্রতিষ্ঠান আরটিভি। জনপ্রিয় টেলিভিশন চ্যানেলটির অনলাইন বিভাগে মোট ৭টি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগ্রহী প্রার্থীদের আগামী ২০ জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম
আরটিভি অনলাইন

মোট পদসংখ্যা
৭টি

পদের নাম ও সংখ্যা

শিফট ইনচার্জ — ০১ জন

Nagad

সিনিয়র সাব এডিটর — ০২ জন

সাব এডিটর — ০৫ জন

সাব এডিটর (বিনোদন ডেস্ক) — ০২ জন

সাব এডিটর (লাইফস্টাইল ডেস্ক) — ০১ জন

প্রুফ রিডার — ০২ জন

নাইট শিফট — ০১ জন

পেশাগত যোগ্যতা

প্রার্থীদের—
দ্রুত সংবাদ সম্পাদনা, পুনর্লিখন ও সুবিন্যস্তকরণে দক্ষ হতে হবে

বানান নির্ভুল ও আকর্ষণীয় শিরোনাম প্রদানে পারদর্শী হতে হবে

সংবাদ বাছাই ও অগ্রাধিকার নির্ধারণে বিচক্ষণতা থাকতে হবে

সোশ্যাল মিডিয়া কমিউনিটি গাইডলাইন, এসইও ও গুগল অ্যানালিটিক্স সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে

শিক্ষাগত যোগ্যতা
যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি। তবে জার্নালিজমে ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন।

অভিজ্ঞতা
সংশ্লিষ্ট ডেস্কভেদে ১ থেকে ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন
আলোচনা সাপেক্ষে

কর্মস্থল
তেজগাঁও, ঢাকা

আবেদনপত্র পাঠানোর ঠিকানা
[email protected]

আবেদনের শেষ তারিখ
২০ জানুয়ারি, ২০২৬