বাইরের শব্দ সচেতনতা বজায় রেখে সেরা সাউন্ড: এ বছরের সেরা ওপেন ইয়ারবাডস
নয়েজ ক্যানসেলিং ইয়ারবাড জনপ্রিয় হলেও অনেক ব্যবহারকারী আছেন, যারা পুরোপুরি বাইরের জগত থেকে বিচ্ছিন্ন হতে চান না বা ইন-ইয়ার ডিজাইনকে অস্বস্তিকর মনে করেন। বিশেষ করে হাঁটা, দৌড়ানো, সাইক্লিং কিংবা অফিসে কাজের সময় আশপাশের শব্দ শোনা জরুরি হলে ওপেন ইয়ারবাড হয়ে উঠছে পারফেক্ট সমাধান।
প্রযুক্তি বিষয়ক গণমাধ্যম ম্যাশেবল এর প্রতিবেদন থেকে জানা যায়-বিশ্লেষকদের মতে, ওপেন ইয়ারবাড ব্যবহারকারীদের কানে প্রবেশ না করেই কানে বসে থাকে, ফলে দীর্ঘ সময় ব্যবহারেও আরামদায়ক অভিজ্ঞতা দেয় এবং একই সঙ্গে চারপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকতে সাহায্য করে। ২০২৬ সালের জন্য সেরা তিনটি ওপেন ইয়ারবাড নির্বাচন করা হয়েছে ব্যবহারযোগ্যতা, সাউন্ড কোয়ালিটি ও স্থিরভাবে কানে থাকার সক্ষমতার ভিত্তিতে।
সেরা ওপেন ইয়ারবাড (২০২৬)
সাধারণ ব্যবহারকারীদের জন্য সেরা পছন্দ
শোকজ ওপেনডটস ওয়ান (Shokz OpenDots One)
আরামদায়ক ডিজাইন ও স্থির ফিটের কারণে এটি প্রতিদিনের ব্যবহার এবং হালকা ব্যায়ামের জন্য উপযোগী। ওপেন-ইয়ার প্রযুক্তির মাধ্যমে পরিষ্কার অডিওর পাশাপাশি বাইরের শব্দও শোনা যায়।
উন্নতমানের সেরা পছন্দ (আপগ্রেড অপশন)
বোস আল্ট্রা ওপেন (Bose Ultra Open)
প্রিমিয়াম সাউন্ড কোয়ালিটির জন্য পরিচিত বোসের এই মডেলটি ওপেন ইয়ারবাডের মধ্যেও উন্নত অডিও পারফরম্যান্স প্রদান করে। স্টাইলিশ ডিজাইনের পাশাপাশি এটি দীর্ঘ সময় ব্যবহারের জন্য আরামদায়ক।
ইয়ার হুক ডিজাইনে সেরা
অ্যাঙ্কার সাউন্ডকোর এরোফিট ২ (Anker Soundcore AeroFit 2)
ইয়ার হুক ডিজাইনের কারণে দৌড়ানো বা ব্যায়ামের সময় ইয়ারবাডটি শক্তভাবে কানে আটকে থাকে। স্পোর্টস ব্যবহারকারীদের জন্য এটি একটি নির্ভরযোগ্য পছন্দ।
যারা নিরাপত্তা, আরাম এবং সচেতনতার সঙ্গে গান শোনা বা কল করার অভিজ্ঞতা চান, তাদের জন্য ওপেন ইয়ারবাড এখন একটি কার্যকর বিকল্প হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে।

