এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের প্যাভিলিয়নে ভিড়, মিলছে আকর্ষণীয় অফার

তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
প্রকাশিত: ৮:২৪ অপরাহন, জানুয়রী ২৯, ২০২৬

রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলমান ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬-এর দ্বিতীয় দিনে প্রযুক্তিপ্রেমী দর্শনার্থীদের ছিল উল্লেখযোগ্য উপস্থিতি। বিশেষ করে দেশের শীর্ষ আইসিটি ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড-এর ব্যবস্থাপনায় থাকা বিভিন্ন আন্তর্জাতিক প্রযুক্তি ব্র্যান্ডের প্যাভিলিয়নগুলোতে দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। স্মার্ট টেকনোলজিসের তত্ত্বাবধানে এবারের এক্সপোতে অংশ নিয়েছে একাধিক বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড। প্রতিটি প্যাভিলিয়নে আধুনিক প্রযুক্তির সর্বশেষ পণ্য প্রদর্শনের পাশাপাশি মেলা উপলক্ষে থাকছে বিশেষ মূল্যছাড় ও আকর্ষণীয় উপহার।

স্মার্ট প্যাভিলিয়নে বিশেষ ছাড়

স্মার্ট প্যাভিলিয়নে প্রদর্শিত হচ্ছে বিভিন্ন মডেলের স্মার্ট ব্র্যান্ডের ল্যাপটপ, মনিটর, মেমোরি, পেনড্রাইভ, কেসিং, কীবোর্ড এবং অল-ইন-ওয়ান কম্পিউটার। মেলা উপলক্ষে স্মার্ট ল্যাপটপ পাওয়া যাচ্ছে ৩৭ হাজার টাকা থেকে ৬৫ হাজার টাকার মধ্যে। প্রতিটি ল্যাপটপের সঙ্গে থাকছে ৫০০ থেকে ২,০০০ টাকা সমমূল্যের উপহার।

এআই ও নেটওয়ার্কিং প্রযুক্তির প্রদর্শনী

এক্সপোতে বক্সলাইট প্যাভিলিয়নে প্রদর্শিত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধাসম্পন্ন ইন্টার‌অ্যাকটিভ ফ্ল্যাট প্যানেল। দর্শনার্থীরা সরাসরি টাচ অ্যান্ড ফিল অভিজ্ঞতার মাধ্যমে পণ্য ব্যবহারের সুযোগ পাচ্ছেন। নেটিস প্যাভিলিয়নে রয়েছে সর্বশেষ প্রযুক্তির রাউটার। মেলা উপলক্ষে রাউটার কিনলে উপহার হিসেবে দেওয়া হচ্ছে আকর্ষণীয় টি-শার্ট।

নিরাপত্তা ও স্মার্ট সল্যুশন

Nagad

হিকভিশন প্যাভিলিয়নে প্রদর্শিত হচ্ছে আধুনিক সিসিটিভি ক্যামেরা, ইন্টার‌অ্যাকটিভ ফ্ল্যাট প্যানেল, এক্সেস কন্ট্রোল ডিভাইস, রাউটার, মনিটর, ডিজিটাল সাইনেজ এবং ইউপিএসসহ বিভিন্ন নিরাপত্তা ও স্মার্ট প্রযুক্তি সমাধান।

ল্যাপটপে আকর্ষণীয় উপহার

এইচপি প্যাভিলিয়নে রয়েছে সর্বশেষ কনফিগারেশনের ল্যাপটপ, প্রিন্টার ও অল-ইন-ওয়ান কম্পিউটার। এইচপি ল্যাপটপের মূল্য ৪০ হাজার টাকা থেকে শুরু করে ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত। মেলা উপলক্ষে প্রতিটি পণ্যের সঙ্গে ৫০০ থেকে ৫,০০০ টাকা সমমূল্যের উপহার দিচ্ছে প্রতিষ্ঠানটি।

এসার প্যাভিলিয়নে যেকোনো মডেলের ল্যাপটপ কিনলে থাকছে আকর্ষণীয় উইন্টার জ্যাকেট। পাশাপাশি নির্দিষ্ট মডেলে রয়েছে নগদ মূল্যছাড়।

লেনোভো প্যাভিলিয়নে প্রদর্শিত হচ্ছে এআই সুবিধাসম্পন্ন সর্বশেষ ল্যাপটপ। ক্রেতাদের জন্য রয়েছে ইলেকট্রিক স্কুটি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, রাইস কুকারসহ বিভিন্ন মূল্যবান উপহারের ব্যবস্থা।

গেমিং ও হাই-পারফরম্যান্স পণ্য

গেমিং ও হাই-পারফরম্যান্স প্রযুক্তিপ্রেমীদের জন্য গিগাবাইট প্যাভিলিয়নে রয়েছে আধুনিক মাদারবোর্ড, এআই পিসি, গেমিং কেসিং ও গেমিং মনিটর।

আয়োজকদের মতে, এই এক্সপোর মাধ্যমে আধুনিক প্রযুক্তিপণ্য ও উদ্ভাবন সাধারণ মানুষের আরও কাছে পৌঁছে যাচ্ছে। একই সঙ্গে তরুণ উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে।

চার দিনব্যাপী এই এক্সপোতে ডিজিটাল রূপান্তর, বৈশ্বিক বিনিয়োগ, স্টার্টআপ ইকোসিস্টেম, অর্থায়ন, শিক্ষার্থীদের জন্য ডিজিটাল ডিভাইস, ডিপ-টেক ভ্যালু চেইন, উৎপাদন ও রপ্তানি ভিশন এবং অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল রূপান্তর বিষয়ে ৫টি সেমিনার ও ৪টি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।

অনলাইনে কিংবা সরাসরি নিবন্ধনের মাধ্যমে সবার জন্য মেলায় প্রবেশ উন্মুক্ত রয়েছে। স্যাটেলাইট ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে পুরো ভেন্যুতে ওয়াই-ফাই সুবিধা নিশ্চিত করা হয়েছে। ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো–২০২৬ চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।