গ্রাহক সেবা সপ্তাহে টেলিটকের সিম ও প্যাকেজে বিশেষ ছাড়
রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল নেটওয়ার্ক অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যে ভয়েস ও দ্রুতগতির মোবাইল ইন্টারনেট সেবা নিশ্চিত করতে ৭ দিনব্যাপী ‘গ্রাহক সেবা সপ্তাহ’ শুরু করেছে।
আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় রাজধানীর গুলশান কাস্টমার কেয়ার সেন্টারে এই কর্মসূচির উদ্বোধন করেন টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী।
গ্রাহক সেবা সপ্তাহ উপলক্ষে টেলিটক বিভিন্ন সিম ও প্যাকেজে বিশেষ মূল্যছাড় ও আকর্ষণীয় বান্ডেল অফার দিচ্ছে। এর মধ্যে জেন-জি সিম ১৫০ টাকার পরিবর্তে ১০০ টাকায়, স্বাধীন সিম ২৫০ টাকার পরিবর্তে ১৫০ টাকায় এবং সিম রিপ্লেস ২৫০ টাকার পরিবর্তে ১৫০ টাকায় পাওয়া যাবে।
এছাড়া এই সপ্তাহে স্বাধীন প্যাকেজে মাত্র ৪৮ টাকা রিচার্জে গ্রাহকরা ৭ দিনের জন্য ৪৮ মিনিট টকটাইম ও ১০ জিবি ডাটা উপভোগ করতে পারবেন।
সারা দেশের টেলিটকের কাস্টমার কেয়ার সেন্টার ও পয়েন্ট থেকে গ্রাহকরা এই অফারগুলো গ্রহণ করতে পারবেন। গ্রাহক সেবা সপ্তাহ চলবে আগামী ১ থেকে ৭ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত।
বিস্তারিত তথ্য জানতে টেলিটকের ওয়েবসাইট www.teletalk.com.bd ভিজিট করা যাবে অথবা ১২১ নম্বরে কল করে গ্রাহক সেবার সঙ্গে যোগাযোগ করা যাবে।
টেলিটক কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের চাহিদা বিবেচনায় নিয়ে নিয়মিতভাবে পণ্য ও সেবা পরিকল্পনা গ্রহণের পাশাপাশি উন্নত নেটওয়ার্ক সেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

