ভোটের আনুষ্ঠানিক ফল: বিএনপি ৫০ শতাংশ, জামায়াত পেল ৩২ শতাংশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পেয়েছে ৪৯.৯৭ শতাংশ ভোট, আর বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৩১.৭৬ শতাংশ ভোট। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে ২.৭০ শতাংশ ভোট। এই তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচনের ফলাফলে বিএনপি ও তার মিত্ররা ২১২ আসন পেয়ে সরকার গঠনের যোগ্যতা অর্জন করেছে। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি আসন।
আগামী ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল সাড়ে ৭টায় নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
এর আগে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ভোটার অংশগ্রহণ ছিল ব্যাপক। পরের দিন রাতে বিজয়ীদের নামের সরকারি গেজেট প্রকাশ করে ইসি।