প্রধানমন্ত্রী তারেক রহমানের পিএস-এপিএস ও প্রোটোকল অফিসার নিয়োগ

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৯:৩১ অপরাহন, ফেব্রুয়ার ১৭, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভের পর আজ (১৭ ফেব্রুয়ারি) বিএনপি সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের পিএস-এপিএস ও প্রোটোকল অফিসার নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদীকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব (পিএস)-১ পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগ প্রধানমন্ত্রী যতদিন পদে থাকবেন বা চাইবেন ততদিন কার্যকর থাকবে।

একই প্রজ্ঞাপনে মোহাম্মদ মামুন শিবলীকে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস)-১ এবং মো. উজ্জল হোসেনকে প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার-১ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নিয়োগ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এই পদগুলো প্রধানমন্ত্রীর দৈনন্দিন কাজকর্ম ও সরকারি অনুষ্ঠানে প্রশাসনিক ও প্রোটোকল সমন্বয়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এদিন ৫০ সদস্য বিশিষ্ট মন্ত্রিসভার ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেছেন। এর মাধ্যমে ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করলো বিএনপি, এবং প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

Nagad