পাঁচ মামলায় সেলিনা হায়াৎ আইভীর জামিন

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৩:০৬ অপরাহন, ফেব্রুয়ার ২৬, ২০২৬

জুলাই-আগস্টের হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগে করা পাঁচ মামলায় কারাবন্দি সেলিনা হায়াৎ আইভকে জামিন দিয়েছেন বাংলাদেশ হাইকোর্ট।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

পাঁচ মামলার মধ্যে চারটি ফতুল্লা থানায় করা-বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা ও পারভেজ হত্যা মামলা। হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অপর মামলাটি সদর মডেল থানায় করা হয়েছে।

আসামিপক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট সারা হোসেন ও মোতাহার হোসেন সাজু।

গত বছরের ৯ মে গভীর রাতে শহরের দেওভোগ এলাকায় চুনকা কুটির থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে হাইকোর্ট কয়েকটি মামলায় জামিন দিলেও আপিল বিভাগ তা স্থগিত করে। পরবর্তীতে আরও মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে জামিনের আদেশের ফলে নির্ধারিত শর্তে তিনি মুক্ত থাকবেন, যদিও মামলার বিচারিক কার্যক্রম চলমান থাকবে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র হিসেবে আইভী দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং তিনবার সিটি করপোরেশনের নির্বাচনে জয়ী হন।

Nagad