জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
জুমার নামাজ শেষে মসজিদের বাইরে উপস্থিত শিশুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর নৌ সদর দপ্তরে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী। নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে অপেক্ষমাণ শিশুদের সঙ্গে তিনি কুশল বিনিময় করেন এবং তাদের সঙ্গে কিছু সময় কাটান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
শুভেচ্ছা বিনিময় শেষে প্রধানমন্ত্রী গুলশান এলাকায় যান।