১৩ দিন পর আবার বসলো সংসদ অধিবেশন
টানা ১৩ দিনের বিরতি শেষে আবারও বসেছে জাতীয় সংসদদের ত্রয়োদশ অধিবেশনের মূলতবি বৈঠক।
রোববার (২৯ মার্চ) বিকেল ৩টায় ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে কোরআন তিলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হয়।
অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান উপস্থিত রয়েছেন।
এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। পরে পবিত্র ঈদুল ফিতর ও অন্যান্য সরকারি ছুটির কারণে ১৫ মার্চ বৈঠক মূলতবি করা হয়।
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম জানান, অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হবে। এতে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা অংশ নেবেন।
কার্যউপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, চলতি অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।

