বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক নিয়োগ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:৪৪ অপরাহন, মার্চ ৩১, ২০২৬

বাংলাদেশ ব্যাংক ‘সহকারী পরিচালক (সাধারণ)’ পদে ১০৮ জন জনবল নিয়োগের জন্য আবেদন আহ্বান করেছে। তবে প্রয়োজন অনুযায়ী পদসংখ্যা কম বা বেশি হতে পারে।

পদের নাম

সহকারী পরিচালক (সাধারণ)

পদসংখ্যা

১০৮ জন

শিক্ষাগত যোগ্যতা

Nagad

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
এসএসসি থেকে পরবর্তী পর্যায়ের পরীক্ষাগুলোর অন্তত দুটিতে প্রথম বিভাগ বা সমমানের জিপিএ থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।

বয়সসীমা

২১ থেকে ৩২ বছর
(জন্মতারিখ: ২ ডিসেম্বর ১৯৯৩ থেকে ২৮ এপ্রিল ২০০৫-এর মধ্যে)

বেতন ও সুবিধা

জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী নবম গ্রেডে ২২,০০০–৫৩,০৬০ টাকা বেতন এবং অন্যান্য সুবিধা প্রযোজ্য।

আবেদন প্রক্রিয়া

বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদন ফি

২০০ টাকা

আবেদনের সময়সীমা

আবেদন শুরু: ৩০ মার্চ ২০২৬
আবেদনের শেষ সময়: ২৭ এপ্রিল ২০২৬

বিস্তারিত তথ্য বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। https://erecruitment.bb.org.bd/career/20260329_bb_25.pdf