জাইমাকে সঙ্গে নিয়ে হলে ‘বনলতা এক্সপ্রেস’ দেখলেন প্রধানমন্ত্রী
রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত সীমান্ত সম্ভার সিনেমা হলে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার সন্ধ্যায় তিনি মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে সিনেমাটি উপভোগ করেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে গুলশানে নিজ বাসভবন থেকে ধানমন্ডির বিডিআর সীমান্ত সম্ভার হলে পৌঁছান প্রধানমন্ত্রী।
এদিকে, চলতি ঈদে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘বনলতা এক্সপ্রেস’। সিনেমাটি পরিচালনা করেছেন তানিম নূর। প্রযোজনায় রয়েছে বুড়িগঙ্গা টকিজ, সহ-প্রযোজনায় হইচই স্টুডিওস এবং সার্বিক সহযোগিতা দিয়েছে ডোপ প্রোডাকশন্স।
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত এ চলচ্চিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, সাবিলা নূর, শরিফুল রাজ, লাবণ্য চৌধুরী ও শামীমা নাজনীন।