হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়েই চলেছে
দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৫৮ শিশু।
বুধবার (২২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১২৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৩৮ শিশু এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ৯০ জনের।
এ ছাড়া একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৯৩৪ জন। পাশাপাশি ২৭ হাজার ১৬৪ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তর টিকাদান কর্মসূচি জোরদার ও জনসচেতনতা বাড়াতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বলে জানানো হয়েছে।

