বাবার সামনে থেকে ছিনিয়ে নেওয়া স্কুলছাত্রী ৯ দিন পর উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:২৩ পূর্বাহ্, মে ২, ২০২৬

সংগৃহীত ছবি

রাজধানীর উত্তরা এলাকায় বাবার সামনে থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে ৯ দিন পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মূল অভিযুক্তসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২২ এপ্রিল পরীক্ষা শেষে মেয়েকে নিয়ে বাসায় ফিরছিলেন তার বাবা। উত্তরা ৬ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কে পৌঁছালে একদল দুর্বৃত্ত জোরপূর্বক তাকে একটি গাড়িতে তুলে নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা উত্তরা পূর্ব থানা-এ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

তদন্তের অংশ হিসেবে শুক্রবার (১ মে) গাজীপুরের পূবাইল এলাকার কালু মার্কেট থেকে মূল অভিযুক্ত লামীন ইসলাম (১৯)-কে গ্রেপ্তার করা হয়। তিনি গাজীপুরের কালীগঞ্জ এলাকার বাসিন্দা।

পুলিশ আরও জানায়, অভিযুক্তের দেওয়া তথ্যের ভিত্তিতে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। তার শারীরিক অবস্থা পরীক্ষা করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Nagad