নোয়াখালী কবিরহাট উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য-সচিব হলেন মোমিত ফয়সাল
নোয়াখালী জেলার কবিরহাট উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে ৭ সদস্যবিশিষ্ট একটি নতুন অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। গত ২২ এপ্রিল ২০২৬ তারিখে এনএসসি’র পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) টিটন খীসা স্বাক্ষরিত এক অফিস আদেশে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির পদাধিকার বলে সভাপতি মনোনীত হয়েছেন কবিরহাট উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। কমিটিতে গুরুত্বপূর্ণ সদস্য-সচিব পদের দায়িত্ব পেয়েছেন স্থানীয় বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ গোলাম মোমিত ফয়সাল।
এ ছাড়া কমিটির অন্য ৫ জন সদস্য হলেন-১. অফিসার ইনচার্জ (ওসি), কবিরহাট থানা, নোয়াখালী। ২. উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, কবিরহাট, নোয়াখালী। ৩. উপজেলা যুব উন্নয়ন অফিসার, কবিরহাট, নোয়াখালী। ৪. উপজেলা সমাজসেবা অফিসার, কবিরহাট, নোয়াখালী। ৫. জনাব আরাফাতের রহমান, স্থানীয় ক্রীড়াবিদ, কবিরহাট, নোয়াখালী।
জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ধারা ২ (১৫) অনুযায়ী গঠিত এই কমিটিকে স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে গঠনতন্ত্রে উল্লিখিত পদ্ধতিতে নির্বাচন আয়োজনের ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। নবগঠিত এই কমিটির হাত ধরে কবিরহাট উপজেলার ক্রীড়াঙ্গন নতুন প্রাণ ফিরে পাবে বলে ক্রীড়ামোদী মহল আশা প্রকাশ করেছেন।
গোলাম মোমিত ফয়সাল পদুয়া মিঞা বাড়ির গোলাম রব্বানী বাহার মিঞার মেজো ছেলে।

