ছাত্রদলের ২২ ইউনিটে নতুন কমিটি, ২৩টি পূর্ণাঙ্গ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৭:২৬ অপরাহন, মে ৪, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্তে ২২টি ইউনিটে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে আরও ২৩টি কমিটি পূর্ণাঙ্গ করা হয়েছে।

রোববার (৩ মে) কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এসব কমিটির অনুমোদন দিয়েছেন।

নতুন ঘোষিত কমিটিগুলোর মধ্যে রয়েছে—বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স), বরিশাল জেলা ও মহানগর, ভোলা, ঝালকাঠি, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী মহানগর, নওগাঁ, জয়পুরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর, লক্ষীপুর, কক্সবাজার, চাঁদপুর, যশোর, বান্দরবান, নোয়াখালী, রাঙামাটি, সুনামগঞ্জ, কুমিল্লা দক্ষিণ এবং কিশোরগঞ্জ জেলা ছাত্রদল।

অন্যদিকে পূর্ণাঙ্গ করা কমিটিগুলোর মধ্যে রয়েছে—ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম; কুমিল্লা মহানগর; ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা; জামালপুর, নেত্রকোণা, মানিকগঞ্জ, নরসিংদী, হবিগঞ্জ ও খাগড়াছড়ি জেলা; রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, জামালপুর মেডিকেল, সিরাজগঞ্জ মেডিকেল এবং ময়মনসিংহ মেডিকেল ইউনিট।

ছাত্রদল সূত্রে জানা যায়, সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করতেই এসব কমিটি পুনর্গঠন ও পূর্ণাঙ্গ করা হয়েছে।

Nagad