এআইইউবিতে পদার্থবিজ্ঞান দিবস ২০২৬ অনুষ্ঠিত
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-তে ‘পদার্থবিজ্ঞান দিবস ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ৩০ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ন্যাচারাল সায়েন্স বিভাগ (পদার্থবিজ্ঞান) এবং এআইইউবি অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্স ক্লাবের যৌথ উদ্যোগে দিনব্যাপী এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, গবেষক ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। স্বাগত বক্তব্য দেন কম্পিউটার সায়েন্স বিভাগের ভারপ্রাপ্ত ডিন ড. মশিউর রহমান।
আয়োজক কমিটির কনভেনর হিসেবে সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন ফারজানা সাবিত।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রহমান, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এ বি এম সিদ্দিক হোসেন এবং রেজিস্ট্রার ড. মোহাম্মদ জাহিদুল ইসলাম খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গবেষক অধ্যাপক ড. মো. খন্দকার সিদ্দিকী রাব্বানী। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।
দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীদের বিভিন্ন প্রকল্প প্রদর্শনী ছিল অন্যতম আকর্ষণ। এছাড়া কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিভিন্ন বিভাগে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে আয়োজিত সেমিনারে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. নুসরাত জাহান তার গবেষণা নিবন্ধ উপস্থাপন করেন। বিভাগের প্রধান ড. হুমায়রা ফেরদৌস তার বক্তব্যে বিভাগের গবেষণা কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

