হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, বাড়ছে উদ্বেগ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:০০ অপরাহন, মে ১১, ২০২৬

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৩৭২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার (১১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত একদিনে ঢাকা বিভাগে ৩ জন, চট্টগ্রাম বিভাগে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৫৯ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে ১১৮ জনের হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। বাকি ১ হাজার ৩৪১ জনের মধ্যে উপসর্গ পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ৫০ হাজার ৫০০ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৬ হাজার ৯৩৭ জনের হাম নিশ্চিত করা হয়েছে।

এ ছাড়া এই সময়ে ৩৫ হাজার ৯৮০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৩১ হাজার ৯৯২ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম আরও জোরদার করা এবং দ্রুত রোগী শনাক্ত করে চিকিৎসা নিশ্চিত করা জরুরি।

Nagad