হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৯২

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:১১ অপরাহন, মে ১২, ২০২৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৯২ জন।

মঙ্গলবার (১২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৬৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫৬ জনে।

এ ছাড়া ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হাম আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজার ২৪ জন। একই সময়ে সন্দেহভাজন হাম আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫১ হাজার ৫৬৭ জন।

অধিদপ্তর জানায়, এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ হাজার ৮৮১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩২ হাজার ৮৭৭ জন।

Nagad