ভূমিসেবা মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৫৫ পূর্বাহ্, মে ১৯, ২০২৬

জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ভূমিসেবা পৌঁছে দিতে সারাদেশে শুরু হয়েছে তিন দিনের ভূমিসেবা মেলা। মঙ্গলবার (১৯মে) রাজধানীর তেজগাঁওয়ে এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ভূমি ভবনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগ, জেলা, উপজেলা ও রাজস্ব সার্কেল পর্যায় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একযোগে মেলার কার্যক্রম শুরু হয়। মেলা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।

এবারের ভূমিসেবা মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’।

সংশ্লিষ্টরা জানান, অতীতে ভূমি ব্যবস্থাপনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে নেতিবাচক ধারণা ছিল। মামলা-মোকদ্দমা, দালালচক্র, দীর্ঘসূত্রতা ও নানা অনিয়মের কারণে গ্রামীণ মানুষকে ব্যাপক ভোগান্তির মুখে পড়তে হতো।

বর্তমান সরকার পরিস্থিতি পরিবর্তনে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর ভূমিসেবা নিশ্চিত করতে কাজ করছে বলে অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তারা উল্লেখ করেন।

Nagad