ফের বাবা হলেন ‘হাবু ভাই’ খ্যাত চাষী আলম

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:১১ অপরাহন, মে ২১, ২০২৬

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা চাষী আলম, যিনি দর্শকদের কাছে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর হাবু ভাই নামেই বেশি পরিচিত, আবারও বাবা হয়েছেন। দ্বিতীয়বারের মতো পুত্রসন্তানের জন্মের মাধ্যমে তার পরিবারে এসেছে নতুন সদস্য।

বৃহস্পতিবার (২১ মে) সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন চাষী আলম নিজেই। তিনি বলেন, মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন। সবার কাছে দোয়া কামনা করেন তিনি।

নবজাতকের কোনো ছবি এখনো প্রকাশ না করলেও খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।

এর আগে ২০২৪ সালের ১০ জুলাই প্রথমবার বাবা হওয়ার সুখবর দেন এই অভিনেতা। সেবারও তার ঘর আলো করে আসে একটি পুত্রসন্তান।

চাষী আলম ২০২৩ সালের ২৫ আগস্ট ঢাকার গুলশানে পারিবারিকভাবে তুলতুল ইসলামকে বিয়ে করেন।

জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি পান। এছাড়া বিভিন্ন নাটকে তার অভিনীত চরিত্রগুলোও দর্শকমহলে প্রশংসিত হয়েছে।

Nagad