হোয়াইট হাউসের সামনে গুলিবর্ষণ, নিরাপদ ছিলেন ট্রাম্প

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:২০ পূর্বাহ্, মে ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের সামনে গোলাগুলির ঘটনা ঘটেছে। ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ভেতরেই অবস্থান করছিলেন। তিনি সম্পূর্ণ নিরাপদ রয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আলজাজিরার বরাতে জানা যায়, শনিবার (স্থানীয় সময়) সন্ধ্যা ৬টার পর হোয়াইট হাউসসংলগ্ন পেনসিলভানিয়া অ্যাভিনিউ এলাকায় এক সন্দেহভাজন ব্যক্তি হঠাৎ গুলি চালায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সিক্রেট সার্ভিস পাল্টা গুলি চালালে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে নেওয়ার পর মারা যান। এ ঘটনায় আরও একজন পথচারী গুলিবিদ্ধ হয়েছেন, তবে তার অবস্থা গুরুতর বলে জানিয়েছে সিএনএন।

ঘটনার পর হোয়াইট হাউসে সাময়িকভাবে লকডাউন জারি করা হয় এবং পরে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক করা হয়। বর্তমানে হোয়াইট হাউস ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সিক্রেট সার্ভিস জানিয়েছে, ঘটনায় কোনো নিরাপত্তা সদস্য আহত হননি এবং পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

Nagad