গৃহবধূকে ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা আটক

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:০৭ অপরাহন, মে ২৪, ২০২৬

শেরপুর শহরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এনামুল মিয়া নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

শনিবার (২৩ মে) রাত ৯টার দিকে তাকে আটক করা হয়। এ ঘটনায় রোববার সকালে ভুক্তভোগী নারী বাদী হয়ে শেরপুর সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত এনামুল মিয়া শেরপুর পৌরসভার সজবরখিলা মহল্লার বাসিন্দা। তিনি জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং বর্তমান স্বেচ্ছাসেবক দলের সদস্য বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূ স্বামীকে নিয়ে এনামুলের বাসায় ভাড়া থাকতেন। দীর্ঘদিন ধরে এনামুল ওই নারীকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশও হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে ওই গৃহবধূকে ধর্ষণ করা হয়। পরে বিষয়টি জানাজানি হলে রাতে স্থানীয়রা এনামুলকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ সময় এলাকাবাসী বিক্ষোভও করেন।

শেরপুর সদর থানার ওসি সোহেল রানা জানান, জনতার কাছ থেকে এনামুলকে থানায় নেওয়া হয়েছে। তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

Nagad

তবে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিয়ামুল হাসান আনন্দ দাবি করেছেন, এনামুলকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে।