ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:০৯ অপরাহন, মে ২৪, ২০২৬

ঝিনাইদহে দুই পক্ষের উত্তেজনার ঘটনায় ছাত্রদল নেতার দায়ের করা মামলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৪মে) এক বার্তায় এ তথ্য জানান এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত।

বার্তায় বলা হয়, ছাত্রদলের ‘মিথ্যা মামলায়’ এনসিপি নেতা তারেক রেজাকে ঝিনাইদহ সদর থানা পুলিশ গ্রেপ্তার করে। একই মামলায় ডিবি পুলিশের হাতে যুবশক্তি নেতা অয়ন রহমান খান আটক হওয়ার পর সংবাদ সম্মেলনের প্রস্তুতির আগমুহূর্তে তাকে গ্রেপ্তার করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এর আগে ঝিনাইদহে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর বিএনপি, ছাত্রদল ও যুবদলের হামলার অভিযোগ উঠেছিল বলে দাবি করেছে দলটি।