টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক খাদে উল্টে নিহত ১৫

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:২২ পূর্বাহ্, মে ২৫, ২০২৬

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে গেলে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালিহাতী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ আতাউর রহমান। তিনি জানান, রডসহ যাত্রীবোঝাই ট্রাকটি উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকের নিচে চাপা পড়ে ১৫ জন ঘটনাস্থলেই নিহত হন এবং আরও ছয়জন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছেন।

Nagad