মারা গেছেন গণসংগীত শিল্পী কামরুদ্দীন আবসার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:২২ অপরাহন, মে ৩১, ২০২৬

প্রখ্যাত গণসংগীত শিল্পী কামরুদ্দীন আবসার আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৩০ মে) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন কামরুদ্দীন আবসার। ২০১১ সালে স্ট্রোক করার পর থেকে তিনি নিয়মিত চিকিৎসার মধ্যে ছিলেন।

সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৪ মে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। নিউমোনিয়া ও ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসাধীন ছিলেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রদ্ধা নিবেদনের জন্য সোমবার সকালে তার মরদেহ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার-এ নেওয়া হবে। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের সুযোগ থাকবে।

এরপর জোহরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ-এ তার জানাজা অনুষ্ঠিত হবে।

কামরুদ্দীন আবসারের মৃত্যুতে দেশের সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

Nagad