‘ইউনিট প্রধান’ পদে নিয়োগ দিচ্ছে ব্র্যাক ব্যাংক
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। স্বায়ত্তশাসিত বাণিজ্যিক ব্যাংকটির গভর্নমেন্ট অ্যান্ড ইনস্টিটিউশনাল রিলেশনস, ডিপোজিট বিভাগ ‘ইউনিট প্রধান’ পদে জনবল নিয়োগ দেবে। গত ০৩ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম
ইউনিট প্রধান
বিভাগ
গভর্নমেন্ট অ্যান্ড ইনস্টিটিউশনাল রিলেশনস, ডিপোজিট
পদসংখ্যা
নির্ধারিত নয়।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
স্নাতক ডিগ্রি, তবে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম, ট্রানজ্যাকশন ব্যাংকিং এবং নিয়ন্ত্রক বিধি সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। ১০ থেকে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নারী-পুরুষ (উভয়) প্রার্থী আবেদন করতে পারবেন।
কর্মক্ষেত্র
অফিসে।
বয়সসীমা
উল্লেখ নেই।
কর্মস্থল
দেশের যেকোনো জায়গায়।
বেতন
আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়
১০ জুন ২০২৬;

