হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৬২৮

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, জুন ৮, ২০২৬

সংগৃহীত ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন শিশুর মৃত্যু হয়েছে হামে আক্রান্ত হয়ে এবং ৭ জন মারা গেছে হামের উপসর্গ নিয়ে।

সোমবার (৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এসব মৃত্যু ও আক্রান্তের তথ্য রেকর্ড করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন মৃত্যুর মধ্যে ঢাকা বিভাগে একজন হামে আক্রান্ত শিশু মারা গেছে। উপসর্গজনিত মৃত্যুর মধ্যে ঢাকায় ২ জন এবং রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুরে একজন করে শিশু মারা গেছে।

এ নিয়ে দেশে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯২ জনে। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৫৩৬ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৩ জন হামে আক্রান্ত হয়েছে। ফলে মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৭৭৯ জনে।

এ ছাড়া নতুন করে আরও ১ হাজার ৯২ জন শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০ হাজার ১০৪ জনে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রেখেছেন এবং টিকাদান কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দিচ্ছেন।

Nagad