বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ, জুন ১১, ২০২৬

আসন্ন নারী ক্রিকেট সূচিতে বড় পরিবর্তন এনেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। পূর্বনির্ধারিত সূচি থেকে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাতিল করা হয়েছে।
তবে নির্ধারিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ বহাল রাখা হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

জানা গেছে, ২০২৭ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় নারী চ্যাম্পিয়ন্স ট্রফির সময়সূচি পরিবর্তনের কারণে আন্তর্জাতিক সূচি পুনর্বিন্যাস করতে বাধ্য হয়েছে অস্ট্রেলিয়া। এর ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত টি-টোয়েন্টি সিরিজ অন্তর্ভুক্ত করা হয়েছে, যা মূল সূচিতে ছিল না।

এর আগে পরিকল্পনা অনুযায়ী ৯ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ব্রিসবেন ও সিডনিতে বাংলাদেশ নারী দলের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী শুধু ওয়ানডে সিরিজই অনুষ্ঠিত হবে।

ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, বৈশ্বিক টুর্নামেন্টের সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রাখতে এ পরিবর্তন আনা হয়েছে।
সংশোধিত সূচি অনুযায়ী, ওয়ানডে সিরিজ শেষে পরবর্তীতে মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং ওয়ানডে সিরিজ আয়োজন করা হবে।

এই সিদ্ধান্তে বাংলাদেশের নারী দলের টি-টোয়েন্টি সিরিজ আপাতত স্থগিত হলেও ওয়ানডে সিরিজের প্রস্তুতি অব্যাহত থাকবে বলে জানা গেছে।

Nagad