জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, জুন ১৬, ২০২৬

জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (১৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১-এর ধারা ৮(১) ও ৮(২) অনুযায়ী আফরোজা আব্বাসকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে তার কার্যকাল পরবর্তী দুই বছরের জন্য বলবৎ থাকবে।

এতে আরও বলা হয়, নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেও প্রয়োজন মনে করলে সরকার যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবে।

আফরোজা আব্বাস দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর সহযোগী সংগঠন জাতীয়তাবাদী মহিলা দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। নতুন দায়িত্বে নারীর ক্ষমতায়ন ও কল্যাণমূলক কর্মকাণ্ডে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Nagad