মালয়েশিয়ার অলিম্পিয়াড থেকে বাংলাদেশ পেলো ৬০ পুরস্কার

তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৬

ইংলিশ ওয়ার্ল্ড কাপ ও সায়েন্স অলিম্পিয়াডে অংশ নিয়ে ৬০টি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে বাংলাদেশের শিক্ষার্থীরা। ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডস বাংলাদেশের (আইওবি) নেতৃত্বে মালয়েশিয়ায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড সামিট ২০২৬-এ অংশ নেওয়া ১৮ শিক্ষার্থীর হাত ধরে এলো এসব পুরস্কার।

বাংলাদেশের অর্জনের মধ্যে রয়েছে ২৭টি গোল্ড মেডেল, ৪টি সিলভার মেডেল, ৩টি প্ল্যাটিনাম অ্যাওয়ার্ড, ২টি ডায়মন্ড অ্যাওয়ার্ড, ৯টি আন্তর্জাতিক র‍্যাংকিং, ৪টি ডিন অ্যাওয়ার্ড, ৪টি কাজাখস্তান স্পেশাল অ্যাওয়ার্ড, ৪টি বেস্ট প্রেজেন্টেশন/বেস্ট এক্সপেরিমেন্টাল সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড, ১টি জাজেস চয়েজ অ্যাওয়ার্ড, ১টি মালয়েশিয়া স্পেশাল অ্যাওয়ার্ড এবং ১টি সায়েন্স প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড। অংশগ্রহণকারী ১৮ জনের মধ্যে ১৭ জনই অন্তত একটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে।

এবারের আসরে সিলেটের আনন্দনিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মোহাম্মদ আরহাম জোহান সর্বোচ্চ ১৩টি পুরস্কার জিতে বাংলাদেশের সেরা পারফর্মারের স্বীকৃতি পেয়েছে। এছাড়া এসএফএক্স গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের অনিরুদ্ধ নিলাদ্রি বিশ্বাস ১১টি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করে দ্বিতীয় সর্বোচ্চ সাফল্য পেয়েছে।

প্রতিযোগিতার পাশাপাশি বাংলাদেশ দলের সদস্যরা ইউনিভার্সিটি অব সাইবারজয়া, ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া, মালয়েশিয়া ন্যাশনাল মিউজিয়াম, পেট্রোনাস টুইন টাওয়াস, এবং ইসতানা নেগারা পরিদর্শন করেন। এ শিক্ষাসফরের মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক শিক্ষা, গবেষণা, সংস্কৃতি ও প্রযুক্তি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা লাভের পাশাপাশি বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সঙ্গে জ্ঞান ও সংস্কৃতি বিনিময়ের সুযোগ পায়।

শিক্ষার্থীদের এই সাফল্য প্রসঙ্গে আইওবির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক কামরুদ্দীন নিশান বলেন, ‘বাংলাদেশের শিক্ষার্থীরা আন্তর্জাতিক পর্যায়ে তাদের মেধা, সৃজনশীলতা ও গবেষণাভিত্তিক দক্ষতার উজ্জ্বল স্বাক্ষর রেখেছে। এই সাফল্য তাদের আত্মবিশ্বাসের সঙ্গে বিশ্বমঞ্চে আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।’ আইওবির প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. হাবিবুল আলম শিমুল বলেন, ‘আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের এই অর্জন আমাদের শিক্ষাব্যবস্থার সম্ভাবনার প্রতিফলন। আমরা চাই, দেশের আরও শিক্ষার্থী আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের পতাকাকে বিশ্বের বুকে আরও উঁচু করে তুলে ধরুক।’

পুরস্কার পেলো যারা:

Nagad

আহনাফ তাজওয়ার — English: Gold, Ranking-2, Kazakhstan Special Award | Science: Gold
মো. ওয়াকিফ উল্লাহ ইসমাম — English: Silver | Science: Silver
মায়মানাহ জান্নাত রহমান — English: Gold, Ranking-2 | Science: Gold
মনজুর আরশ আহসান — English: Gold | Science: Gold
মো. জাইম হাসান — English: Gold | Science: Gold
জাহিন আবদুল্লাহ — English: Gold, Ranking-3 | Science: Gold, Kazakhstan Special Award
জারির আয়ান আমিন — English: Gold | Science: Gold
মোহাম্মদ আরহাম জোহান — English: Gold, Ranking-1, Platinum, Dean Award, Best Presentation, Judges’ Choice | Science: Gold, Platinum, Ranking-2, Dean Award, Best Experimental Scientist, Kazakhstan Special Award
নাজিয়া জারিন — Science: Gold
আরাফ রহমান — English: Gold | Science: Gold
মোস্ত. মিফতাহুল জান্নাত — English: Gold | Science: Silver
প্রান্তিক দেবশর্মা পিনাক — English: Gold | Science: Silver
সারফরাজ মাহমুদ রুয়াইফী — English: Gold | Science: Gold, Malaysia Special Award
আর্শ আনাম রুয়াইফী — অংশগ্রহণ
উজায়ের দিল আরহাম — English: Gold, Ranking-1, Diamond Award, Kazakhstan Special Award
জারিন তাসনিম জারা — English: Gold
অনিরুদ্ধ নিলাদ্রি বিশ্বাস — English: Gold, Ranking-1, Diamond Award, Dean Award, Best Presentation | Science: Gold, Platinum, Ranking-3, Dean Award, Science President Award
ফাইরুজ বিনতে জাকারিয়া — English: Gold, Ranking-2, Best Presentation | Science: Gold