৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০, প্রি-অর্ডারে উপহার

তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২৬

বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৫০০ উন্মোচন করেছে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো। সেগমেন্টের সবচেয়ে বড় ৮,১০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারির এ স্মার্টফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে ৮ জুলাই, যা চলবে ১৩ জুলাই পর্যন্ত। এ সময় গ্রাহকদের জন্য রাখা হয়েছে আকর্ষণীয় উপহারের অফার।

প্রি-অর্ডার করলে গ্রাহকরা পাবেন ভিভো এক্স মিনিসো লিমিটেড এডিশন গিফট সেট। এতে রয়েছে একটি পেনপেন ডল, একটি ফোন কভার এবং দুটি এক্সক্লুসিভ স্টিকার। অফারটি শুধুমাত্র বাংলাদেশি গ্রাহকদের জন্য প্রযোজ্য। পাশাপাশি থাকছে সর্বোচ্চ ৯ মাসের ০ শতাংশ ইএমআই সুবিধা, ১৮ মাসের ওয়ারেন্টি, সিলভার মেম্বারশিপ এবং ডাটা বান্ডেলের সুবিধা। তবে এসব অফারের ক্ষেত্রে শর্ত প্রযোজ্য।

ব্যবহারকারীদের দীর্ঘ সময় নিরবচ্ছিন্ন স্মার্টফোন ব্যবহারের কথা বিবেচনায় রেখে ভিভো ওয়াই৫০০-এ যুক্ত করা হয়েছে ৮,১০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি। প্রতিষ্ঠানটির দাবি, একবার পূর্ণ চার্জে ফোনটি দিয়ে টানা ১৯ ঘণ্টা জুম মিটিং অথবা ৩৫ ঘণ্টা পর্যন্ত ভিডিও দেখা যাবে। এছাড়া এতে রয়েছে রিভার্স চার্জিং ও বাইপাস চার্জিং সুবিধা।

ভিভো জানায়, উন্নত আল্ট্রা-থিন ব্যাটারি প্রযুক্তির কারণে ১,৬০০ বার চার্জ দেওয়ার পরও ব্যাটারির সক্ষমতা ৮০ শতাংশ পর্যন্ত বজায় থাকে। ফলে প্রায় ছয় বছর পর্যন্ত নির্ভরযোগ্য ব্যাটারি পারফরম্যান্স পাওয়া সম্ভব।

ফোনটিতে রয়েছে ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, ১২০ হার্জ রিফ্রেশ রেট, সর্বোচ্চ ৫,০০০ নিটস পিক ব্রাইটনেস, ডুয়াল স্টেরিও স্পিকার এবং আই প্রোটেকশন মোড। ফলে ভিডিও দেখা, গেমিং এবং অন্যান্য মাল্টিমিডিয়া অভিজ্ঞতা আরও উন্নত হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

পারফরম্যান্সের জন্য ভিভো ওয়াই৫০০-এ ব্যবহার করা হয়েছে ৬ ন্যানোমিটার প্রসেসর, যার আনতুতু বেঞ্চমার্ক স্কোর প্রায় ৬ লাখ ৮০ হাজার। এতে মাল্টিটাস্কিং ও গেমিং আরও মসৃণভাবে করা যাবে।

Nagad

পার্ল হোয়াইট ও মিডনাইট ব্লু—এই দুটি রঙে পাওয়া যাবে স্মার্টফোনটি। নেব্যুলা উইন্ডো ক্যামেরা মডিউল ও স্লিম মেটালিক ফ্রেম ফোনটিকে দিয়েছে আধুনিক নকশা।

এছাড়া আইপি৬৯ রেটিং, আন্ডারওয়াটার ফটোগ্রাফি সুবিধা এবং এন্টি-ড্রপ আর্মর ডিজাইন থাকায় দৈনন্দিন ব্যবহারে বাড়তি সুরক্ষা মিলবে।

ফটোগ্রাফির জন্য ভিভো ওয়াই৫০০-এ রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি মেইন ক্যামেরা, ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং এআই ইরেজ ২.০, এআই রিটাচ ও চেঞ্জ স্কাইয়ের মতো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফিচার।

প্রতিষ্ঠানটির দাবি, বড় ব্যাটারি, শক্তিশালী পারফরম্যান্স এবং আকর্ষণীয় প্রি-অর্ডার অফারের সমন্বয়ে ভিভো ওয়াই৫০০ হবে দীর্ঘসময় স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য একটি নির্ভরযোগ্য সঙ্গী।