রাজবাড়ীতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:৩৩ অপরাহন, জুলই ১৮, ২০২৬

রাজবাড়ীতে এক প্রতিবন্ধী নারীকে (৫৫) ধর্ষণের অভিযোগে মো. মোবারক শেখ (৫৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৮ জুলাই) সকালে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই বাদী হয়ে রাজবাড়ী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ জুলাই) সকাল ৮টার দিকে ভুক্তভোগী ছোট ভাইয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে অভিযুক্ত মো. মোবারক শেখের বাড়ির সামনে পৌঁছালে তাকে জোরপূর্বক ঘরের ভেতরে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে তিনি বাড়িতে ফিরে কান্নাকাটি করলে পরিবারের সদস্যদের ঘটনাটি জানান।

রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, দায়ের করা মামলার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা রাজবাড়ী সদর হাসপাতালে সম্পন্ন করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলছে।

Nagad