পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্, জুলই ১৯, ২০২৬

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেছেন। তুরস্ক সরকারের আমন্ত্রণে রোববার (১৯ জুলাই) তিনি ঢাকা ত্যাগ করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, সফরকালে সেনাপ্রধান তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। পাশাপাশি দেশটির প্রতিরক্ষা খাতের সক্ষমতা, আধুনিক প্রযুক্তি এবং সামরিক সরঞ্জাম উৎপাদন কার্যক্রম সম্পর্কে ধারণা নেবেন।

এ ছাড়া বাংলাদেশ ও তুরস্কের বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে তুরস্কের সশস্ত্র বাহিনী এবং প্রতিরক্ষা খাতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন তিনি।

সফরে দুই দেশের মধ্যে সামরিক প্রশিক্ষণ, প্রযুক্তি বিনিময় এবং প্রতিরক্ষা শিল্পে পারস্পরিক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

Nagad