স্থানীয় সরকার নির্বাচন: আ. লীগ নেতাদের নিষিদ্ধের প্রস্তাবে সায় নেই ইসির

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৩২ পূর্বাহ্, জুলই ২১, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের প্রার্থী হওয়ার অযোগ্য ঘোষণার প্রস্তাবে সায় দেয়নি নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের মতে, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ায় কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাদের নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখার আইনি সুযোগ নেই।

তবে জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও দ্বৈত নাগরিক এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) অভিযোগপত্রভুক্ত ব্যক্তিদের প্রার্থী হওয়ার সুযোগ না রাখার প্রস্তাব সরকারের কাছে পাঠাতে যাচ্ছে ইসি।

মঙ্গলবার কমিশন সভায় স্থানীয় সরকারের পাঁচটি প্রতিষ্ঠানের (সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ) নির্বাচনসংক্রান্ত আইন ও বিধিমালার সংশোধনী প্রস্তাব চূড়ান্ত করার কথা রয়েছে।

নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ায় কোনো দলের নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধ করার এখতিয়ার ইসির নেই। যোগ্যতার শর্ত পূরণ করলে যে কেউ প্রার্থী হতে পারবেন।

এদিকে, সংশোধনী প্রস্তাবে আরও রয়েছে—ঋণখেলাপি প্রতিষ্ঠানের অংশীদার পরিচালক, ঋণখেলাপির জামিনদার এবং এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার অযোগ্য ঘোষণা। পাশাপাশি নির্বাচন-সংক্রান্ত আপিল দ্রুত নিষ্পত্তির জন্য এক সদস্যের আপিল ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাবও রাখা হয়েছে।

এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীর জন্য ভোটারের ১ শতাংশ সমর্থনসূচক স্বাক্ষরের বিধান বাতিল, জামানতের পরিমাণ বৃদ্ধি এবং হলফনামায় ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দিলে মনোনয়ন বাতিলের বিধান যুক্ত করারও প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশন। সূত্র: সমকাল

Nagad