টিআরএনবির সভাপতি মাসুদুজ্জামান, সাধারণ সম্পাদক ফারুক

যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি এস এম মাসুদুজ্জামান রবিন ও দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি ফারুক হোসাইনছবি: সংগৃহীত

টেলিযোগাযোগ ও প্রযুক্তি খাত নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি)-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি এস এম মাসুদুজ্জামান রবিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি ফারুক হোসাইন।

গত বৃহস্পতিবার (৩০ জুলাই) কক্সবাজারের একটি হোটেলে সংগঠনের দ্বিবার্ষিক সভা ও নির্বাচন শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাত সদস্যের নতুন কমিটিতে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন টেকশহর ডটকমের বিশেষ প্রতিনিধি আল-আমীন দেওয়ান এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার হাসনাইন ইমতিয়াজ।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার সমীর কুমার দে, দ্য ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার মাহমুদুল হাসান এবং সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শুভ খান।

নতুন কমিটির মেয়াদ ২০২৬ সালের আগস্ট থেকে ২০২৮ সালের জুলাই পর্যন্ত। কমিটির সদস্যরা টেলিযোগাযোগ ও প্রযুক্তি খাতের সাংবাদিকতার মানোন্নয়ন এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

Nagad