‘৩৬ জুলাই’কে ‘দ্বিতীয় স্বাধীনতা দিবস’ উল্লেখ করে শুভেচ্ছা জানালেন তিশা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:০৬ অপরাহন, গাস্ট ৫, ২০২৬

জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ৫ আগস্টকে প্রতীকী ‘৩৬ জুলাই’ উল্লেখ করে ‘দ্বিতীয় স্বাধীনতা দিবস’ হিসেবে শুভেচ্ছা জানিয়েছেন।

বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে তিনি লেখেন, “আজ ৩৬ জুলাই (৫ আগস্ট)। সবাইকে দ্বিতীয় স্বাধীনতা দিবসের শুভেচ্ছা…”

পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। ভক্ত-অনুরাগীদের পাশাপাশি অনেকেই পোস্টটি শেয়ার ও মন্তব্য করেন।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে নির্মিত ‘মুজিব’ চলচ্চিত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছিলেন তিশা। সেই চরিত্রের কারণে তিনি ব্যাপক পরিচিতি পান। পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের পর বিষয়টি নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনা হয়।

নুসরাত ইমরোজ তিশা দেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি সমসাময়িক বিভিন্ন ইস্যুতেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মতামত প্রকাশ করে থাকেন।

Nagad