প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ বানানো হবে: আমিনুল হক

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:৫৫ অপরাহন, গাস্ট ৮, ২০২৬

প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে গাজীপুরের কালিয়াকৈরের পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাব মাঠে বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ড আয়োজিত বাংলাদেশ ক্রিকেট লীগের ফাইনাল খেলা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, দেশের প্রতিটি ইউনিয়নে খেলাধুলার সুযোগ তৈরি করতে সরকার মাঠ নির্মাণের উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ইশরাক হোসেন, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমানসহ বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ডের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক এবং স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।