ভিভোর পৃষ্ঠপোষকতায় এনইউবিতে তিন দিনের ক্লাব ফেস্ট
ঢাকার নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশে (এনইউবি) শেষ হয়েছে তিন দিনব্যাপী ‘ভিভো প্রেজেন্টস এনইউবি ক্লাব ফেস্ট ২০২৬’। ২ থেকে ৪ আগস্ট অনুষ্ঠিত এ আয়োজনে অংশ নেন পাঁচ হাজারের বেশি শিক্ষার্থী।
শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা, নেতৃত্বের দক্ষতা ও সহশিক্ষামূলক কার্যক্রমে উৎসাহিত করতে এ উৎসবের আয়োজন করা হয়। স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশ ছিল আয়োজনটির টাইটেল স্পন্সর।
উৎসবের প্রধান আয়োজক ছিল এনইউবি ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ক্লাব। সহযোগী হিসেবে ছিল এনইউবি লিটারেচার অ্যান্ড কালচারাল ক্লাব এবং এনইউবি ডিবেট অ্যান্ড পাবলিক স্পিকিং ক্লাব। পাশাপাশি বিভিন্ন ক্লাব পার্টনার হিসেবে যুক্ত ছিল।
তিন দিনের আয়োজনে মোবাইল ফটোগ্রাফি কর্মশালা, ফটো ওয়াক, ফটোগ্রাফি প্রতিযোগিতা, ফটো স্টোরি চ্যালেঞ্জ ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। গেমিংপ্রেমীদের জন্য ছিল পাবজি ও ই-ফুটবল টুর্নামেন্ট। এছাড়া র্যাম্প শো, ফ্ল্যাশ মব, ইন্টারঅ্যাকটিভ গেমস ও সাংস্কৃতিক পরিবেশনাও ছিল।
উৎসবের অন্যতম আকর্ষণ ছিল ভিভোর স্মার্টফোন এক্সপেরিয়েন্স জোন। সেখানে শিক্ষার্থীরা ভিভোর বিভিন্ন স্মার্টফোন ব্যবহার করে দেখার সুযোগ পান। ছিল ফটো জোন, যেখানে তাৎক্ষণিক ছবি তুলে প্রিন্ট করার সুবিধাও রাখা হয়।
এ বিষয়ে নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, শিক্ষার্থীদের ব্যক্তিগত ও পেশাগত দক্ষতা বিকাশে সহশিক্ষামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের নতুন সুযোগ ও বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়তা করে।
পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় তিন দিনের উৎসব। বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে উপহার, টি-শার্ট, সনদপত্র ও ভিভো বাংলাদেশের পক্ষ থেকে বিশেষ সম্মাননা তুলে দেওয়া হয়।

