বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:৫২ অপরাহন, গাস্ট ১৬, ২০২৬

রাজধানীর বংশাল মুকিমবাজারে হেলমেটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করেছে।

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬টা ২ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ঘটনাস্থলে সাতটি ইউনিট পাঠানো হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মুকিমবাজারের একটি হেলমেটের গোডাউনে আগুন লাগার খবর পাওয়ার পর দ্রুত ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় হতাহতের খবরও পাওয়া যায়নি।

পরবর্তী সময়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত ৭টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে।

Nagad