ঢাকায় মৃদু ভূমিকম্প

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:০৪ পূর্বাহ্, গাস্ট ১৭, ২০২৬

রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) ভোর ৫টা ৩২ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ০। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুরে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকা থেকে প্রায় ৪৭ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

প্রাথমিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত বছর নরসিংদী এলাকায় কয়েক দফা ভূমিকম্প অনুভূত হয়েছিল। এসব ঘটনায় হতাহতের ঘটনাও ঘটে।

Nagad