পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুই প্রতিমন্ত্রী

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:১০ পূর্বাহ্, গাস্ট ২২, ২০২৬

পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন করে আরও একজন প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়ায় এখন একই মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছেন দুই প্রতিমন্ত্রী। তাদের সঙ্গে রয়েছেন একজন পূর্ণমন্ত্রী।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। টেকনোক্র্যাট কোটায় তাকে প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া হয়। পরে মধ্যরাতে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

এর আগে থেকেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন শামা ওবায়েদ ইসলাম। মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রীর দায়িত্বে রয়েছেন খলিলুর রহমান।

ফলে এখন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে থাকছেন একজন মন্ত্রী ও দুইজন প্রতিমন্ত্রী।

সংশ্লিষ্টরা বলছেন, একই মন্ত্রণালয়ে একসঙ্গে দুইজন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনের ঘটনা দেশের সাম্প্রতিক মন্ত্রিসভা ব্যবস্থাপনায় বিরল। নিকট অতীতে একই মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী থাকার নজিরও পাওয়া যায়নি।

Nagad